নতুন সম্রাট
7 জানুয়ারি 1989 জাপানের 125 তম সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহন করেন সম্রাট আকিহিতো।জাপানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এ সম্রাট বয়স ও রুগ্ন স্বাস্থ্যের কারনে 8 আগস্ট 2016 সিংহাসন ত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।কিন্তু দেশটির বিদ্যমান আইনে জীবিত অবস্থায় সম্রাটের সিংহাসন ত্যাগ কিংবা যুবরাজকে ক্ষমতা দেয়ার বিধান না থাকায় 19 মে 2017 জাপানের মন্ত্রীসভা সম্রাট আকিহিতোর ক্ষমতা ত্যাগ করা সংক্রান্ত একটি আইন অনুমোদন করে।
এরপর 1 জুন 2017 জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে এবং 9 জুন 2017 পার্লামেন্টের উচ্চকক্ষে সম্রাট আকিহিতোর স্বেচ্ছায় সিংহাসন ছাডার ঐতিহাসিক ঐ আইন পাস হয়।ফলে 1817 সালে সম্রাট কোকাকুর পর প্রথম কোনো সম্রাট হিসেবে তার জীবদ্দশায় সিংহাসন ত্যাগের পট প্রস্তুত হয়।ওই আইনে বলা হয়, বিল প্রকাশের পরবর্তী তিন বছরের মধ্যে কেবলমাএ সম্রাট আকিহিতো স্বেচ্ছায় সিংহাসন ছাডতে পারবেন ।সে মোতাবেক 30 এপ্রিল 2019 সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করেন।1মে 2019 জাপানের 126 তম সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহন করেন 57 বছর বয়সী যুবরাজ নারুহিতো।
জাপানের নতুন রাজকীয় যুগ
জাপানের সম্রাটের শাসনামল অনুযায়ী যুগের নামকরণ করা হয়।নতুন সম্রাটের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন যুগ শুরু হয় এবং পূর্বের যুগের সমাপ্তি ঘটে।পাশ্চাত্যের ক্যালেন্ডারের পাশাপাশি ব্যবহৃত হয়ে থাকে যুগে নামগুলো।জাপানি মুদ্রা, খবরের কাগজ, ড্রাইভিং লাইসেন্স, ও সরকারি কাগজপএে উল্লেখ থাকে এসব যুগের নাম।জাপানের রাজকীয় যুগের নামকরণকে বলা হয় Gengo। 3 ফেব্রুয়ারি 1867 সম্রাট মুৎসুহিতোর পুনরুখানে মধ্য দিয়ে সম্রাটের কৃতিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর 23 অক্টোবর 1868 থেকে রাজকীয় যুুগের নামকরণের ব্যবস্থা সরকারিভাবে প্রচলিত হয়ে আসছে।
122 তম সম্রাটের সেই কাল চিহ্নিত হয়েছিল Meiji যুগ হিসেবে।তার মৃত্যুর পর তাকে তার সেই যুগের নামই চিহ্নিত করা।30 এপ্রিল 2019 জাপানের 125 তম সম্রাট আকিহিতোর ঐতিহাসিক সিংহাসন ত্যাগের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে তার যুগের।Heisei নামের সম্রাট আকিহিতোর যুগের অর্থ হচ্ছে 'শান্তি অর্জন'।অন্যদিকে 1মে 2019 দায়িত্ব গ্রহণ করা নতুন সম্রাট নারুহিতোর নতুন রাজকীয় যুগ শুরু হয়।
রীতি মেনে সম্রাটের অভিষেকের এক মাস আগে 1এপ্রিল 2019 ঐ নতুন রাজকীয় যুগের নাম ঘোষণা করা হয়, যার নাম রাখা হয় Reiwa।এবারই প্রথম জাপানে রাজকীয় যুগের নামকরণ করা হয় চীনা নামের পরিবর্তে জাপানের প্রাচীন কাব্য সংগ্রহ Man' yoshu থেকে নেয়া শব্দযুগল দিয়ে।আর Man' yoshu জাপানের গভীর জনসংস্কৃতি ও দীর্ঘ ঐতিহ্য ধারন করে আছে।

জাপানের নতুন সম্রাট ও রাজকীয় যুগ
Reviewed by MD ALAMIN
on
13:15
Rating:
Reviewed by MD ALAMIN
on
13:15
Rating:

No comments: