ফটোগ্রাফি

বর্তমান যুগের তরুণরা পড়াশোনা শেষ করে চাকরী পিছনে ঘুরে সময় নষ্ট না করে জোর দিচ্ছে নিজেদের সৃজনশীল প্রতিভার উপর।পেশা হিসেবে কাজে লাগায় তাদের নিজ নিজ সৃজনশীল প্রতিভা। এসব পেশায় নিজেদের সৃজনশীল প্রতিভার পাশাপাশি শৈল্পিক জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। এ ধরনেরই একটি পেশা ফটোগ্রাফি। বর্তমানে ফটোগ্রাফি পেশা খুবই জনপ্রিয়।কাজের ক্ষেত্র সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রিন্ট ও অনলাইন পত্রিকা এছাড়া আরো কত কি? নিউজ এজেন্সি, বহুজাতিক প্রতিষ্ঠান, এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও (এনজিও) রয়েছে আলোকচিত্রীদের (ফটোগ্রাফার) চাহিদা। ফলে তৈরি হচ্ছে আলোকচিত্রী ফটোগ্রাফি পেশাজীবীদের কর্মসংস্থান। তাছাড়া তথ্যচিত্র বানানো কিংবা ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও অনলাইনে কাজ করার সুযোগ রয়েছে।

আলোকচিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান কাউন্টার ফটোর একাডেমিক প্রধান দীন মোহাম্মদ শিবলী বলেন, যেকোনো বয়সের লোকজন আলোকচিত্র প্রশিক্ষণ নিতে পারেন। এখন অনেকেই ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিচ্ছেন।এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও ফটোগ্রাফি পেশার জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে কেউ প্রতিষ্ঠানে কাজ করছেন, কেউ ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনের হিসেবে কাজ করছেন। পাশাপাশি ওয়েডিং ফটোগ্রাফার (বিয়ের ছবি তোলা) হিসেবেও কাজ করছেন কেউ কেউ।আবার কেউ কেউ ফ্যাশন ডিজাইনারদের আলোকচিত্র তুলতে ব্যস্ত
ফটোগ্রাফি ফটোগ্রাফি Reviewed by MD ALAMIN on 16:47 Rating: 5

No comments:

Powered by Blogger.